শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয় আসে। ফলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মুহা. সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশায় নৌপথ ছেয়ে আছে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। যার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ