রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, সোমবার রাত ১১টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ৩টি ফেরি দিয়ে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। হাজার হাজার যাত্রী, যানবাহন শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পাটুরিয়া প্রান্তে ২ শতাধিক যাত্রীবাহী বাস, ২ শতাধিক ব্যক্তিগত যানবাহন, ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উভয় ঘাটেই যানবাহনের সংখ্যা বাড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ