রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভাস্কর্য ইস্যু: মাদরাসার ৪ ছাত্র-শিক্ষক রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃত মাদরাসার দুই ছাত্রের পাঁচদিন করে এবং দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হকের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আটক চারজনকে সোমবার (৭ ডিসেম্বর) আদালতে সোপর্দ করে ছাত্রদের ১০ দিন এবং শিক্ষকদের সাতদিন করে রিমান্ড আবেদন করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। দুপুর দেড়টায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আমলি আদালতের বিচারক রেজাউল করীমের আদালতে আসামিদের উপস্থিত করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তাদের রিমান্ড শুনানির দিন মঙ্গলবার (৮ ডিসেম্বর) ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

পাঁচদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)। চারদিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- মুহা. আল আমীন (২৭) এবং মুহা. ইউসুফ আলী (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার জানান, শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত চারজনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) তৎসহ ৪২৭/৩৪ ধারার মামলায় আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানি শেষে দুই মাদরাসা ছাত্রের পাঁচদিন এবং দুই শিক্ষকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ