রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন রুবেল (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাকির হোসেন রুবেলের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রামে।

জানা গেছে, সাইকেলে করে পণ্য ডেলিভেরির কাজ করতেন জাকির। কয়েকদিন আগে পণ্য ডেলিভেরির কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন। পরে তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার মারা যান তিনি।

উন্নত জীবনের আশায় তিন বছর আগে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র পাড়ি জমান রুবেল। তার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ