শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আরো ২ বছর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরো দুই বছর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

আজ (মঙ্গলবার) চুক্তির মেয়াদ বাড়িয়ে জনস্বার্থে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ