রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভাস্কর্যে হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ভাস্কর্যে হামলা মানে বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা। তিনি বলেন, এখনও যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না, মানে না- তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে।

রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের সংবিধানকে স্বীকার করে না, তারাই এই ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এটা দেশের উপর হামলা, বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা, সর্বোপরি সংবিধানের উপর হামলা বলেও মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান মাহবুব-উল আলম হানিফ। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ