রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় রাজধানীর উত্তরার বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেল ৩টার পর রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ জরিমানা করেন। এর আগে দুপুর ১২টার পর জমজম টাওয়ারের নকশাবহির্ভূত অংশ উচ্ছেদে অভিযান শুরু করে রাজউক।

টাওয়ারের দক্ষিণ অংশে উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হয়।তবে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশাবহির্ভূত কাজ করা হয়েছে। সেগুলোও ভাঙা হবে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, বৈদ্যুতিক জটিলতাসহ আরও কিছু কারণে আজ অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশা অনুয়ায়ী কাজ করা হয়নি। সেগুলোও পরে ভাঙা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ