শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

সৌদি কারাগারে দৃষ্টি ও শ্রবণশক্তি হারালেন প্রখ্যাত আলেম শাইখ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সৌদি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও নিন্দা করায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর থেকেই কারাগারে বন্দী আছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সহকারী মহাসচিব শাইখ সালমান আল-কুদার। সহ্য করছেন অসনীয় নির্যাতন। দিনরাত এক করছেন জেলের অন্ধ কুঠিরে। প্রখ্যাত এ আলেম এবার কারাগারে হারিয়েছেন নিজের দৃষ্টি ও শ্রবণশক্তি। তার দৃষ্টি ও শ্রবণশক্তি  হারানোর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। কিন্তু কীভাবে তার চোখ ও কান নষ্ট হলো তা নিশ্চিত করে জানাতে পারেনি তারা।

শাইখ সালমান আল-কুদারের ছেলে আবদুল্লাহ আল-আওদা সংবাদ মাধ্যমকে জানান, বাবা জেলে যাওয়ার আগে চোখে দেখতে পেতেন এবং কানে শুনতেন। জেলে থাকা অবস্থায় বাবার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। সৌদি সরকারের নির্দেশে তার ওপর নির্যাতন চালানোর কারণে অন্ধ ও বধির হয়ে গেছেন।বর্তমানে কারাগারে তিনি অনেক অসুস্থ। আমি আমার বাবার মুক্তির ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করছি।

রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাইখ সালমান আলকুদারকে সৌদি সরকার দীর্ঘ চার বছর ধরে কারাগারের কনডেম সেলে বন্দি করে রেখেছে। পাশাপাশি তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ।  সরকার বলছে তার সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স একটি সন্ত্রাসী সংগঠন। তার ওপর আনিত অভিযোগের ওপর ভিত্তি করে গত রমজান মাসে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে এখনো তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ