বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যশোরের চৌগাছা থেকে সাত কেজি স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তবর্তী জেলা যশোরের চৌগাছা উপজেলা থেকে গতকাল রাতে প্রায় সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজার মূল্য প্রায় চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

আজ দুপুরে বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্তের ৩৯ নম্বর মেন পিলার থেকে ৩০০ গজ ভেতরের এলাকা ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে।

তিনি বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই চোরাকারবারীকে ধাওয়া করলে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান। ওই ব্যাগের মধ্যে ৬০ পিস সোনার বার পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মো. নুর আলম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ