শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রায় ১ বছর পর প্রকাশিত হলো ফাজিল পরীক্ষার ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোর ফাজিল (স্নাতক) পরীক্ষার ফলাফল দীর্ঘ ১১ মাস ২৬ দিন পর অবশেষে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের ফলাফল যথাদ্রুত প্রকাশ করা হবে। এছাড়াও প্রকাশিত ফলাফলের বিষয়ে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

এ দিকে, দীর্ঘ প্রায় এক বছর পর ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানান, ইসলাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৯ শেষ হয় গত বছরের ডিসেম্বরে ৮ তারিখ। এর দীর্ঘ প্রায় ১১ মাস ২৫ দিন পর অবশেষে পরীক্ষার ফল পেলেন তারা।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://iau.edu.bd/ এই ঠিকানায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ