বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

কমিউনিটি সেন্টারগুলো মানছে না স্বাস্থ্যবিধি, অভিযান প্রশাসনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে কমিউনিটি সেন্টারগুলোতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এসব অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমও হচ্ছে, যাতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র দেখতে পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে নগরীর কমিউনিটি সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

প্রথমদিনে ৯টি কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে এবং মাস্ক না পরায় ১৬ জনকে তিন হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যেসব কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়েছে সেগুলো হচ্ছে- নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, জামালখানে রীমা কমিউনিটি সেন্টার, মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টার, পাথরঘাটায় রঙ্গম কমিউনিটি সেন্টার, বাকলিয়ায় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টার, রাজবাড়ী কমিউনিটি সেন্টার, অনন্ত বিলাস ও মেঘনা কমিউনিটি সেন্টার এবং কে সি দে রোডে হার্টস অফ চিটাগং।

দুপুরে এবং রাতে নগরী ও আশপাশের উপজেলায় কমিউনিটি সেন্টারগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট আলী হাসান।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর গত আট মাসে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার পার হয়েছে। শুক্রবার পর্যন্ত সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ