শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী দিল্লির ১৫০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস

বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ১৭ ভারতীয় জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সেইসঙ্গে একটি ফিশিং ট্রলার, জাল ও তাদের আহরিত বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে।

জানা গেছে, আটকরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। কোস্টগার্ড বুধবার দিবাগত রাতে ট্রলার, জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম সিদ্দিক হাসান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কয়েকটি ফিশিং ট্রলার দেখতে পাওয়া যায়। অনুপ্রবেশকারী সন্দেহে সেদিকে এগিয়ে যায় টহল দল। এর পর বাংলাদেশের জলসীমা থেকে এফবি মা শিবানী নামক একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড।

খবরে সত্যতা নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, ট্রলারে থাকা প্রায় এক মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়। পরে সে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে আটকদের বিরুদ্ধে মামলার পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ