বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’ ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের শঙ্কা হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা তিন দিনের সেবা ও দাওয়াতি সফরের আয়োজন করছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’ 

অল্প আমল অধিক ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, যে এ দোয়াটি পড়লে মহান রাব্বুল আরামিন আল্লাহ তায়ালা ৫টি স্বতন্ত্র পুরস্কার দান করবেন। এ পুরস্কারগুলো এত বড় যে, তার প্রতিটি পুরস্কারের জন্যই আলাদা আলাদা বড় আমল-ইবাদতের প্রয়োজন হয়।

যদি কেউ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এ দোয়াটি নিয়মিত ১০০ বার পাঠ করে তবে সে বড় বড় ৫টি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন। দোয়াটি হলো- لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’ -বুখারি ও মুসলিম অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্বও তার। প্রশংসা শুধু তারই। তিনিই সব কিছুর সর্বশক্তিমান।

এ দোয়াটি পাঠ করলে আল্লাহ তায়ালা যে ৫টি বড় পুরস্কার দান করবেন তা হলো-

(১) আল্লাহ তায়ালা তাকে ১০ জন গোলাম বা ক্রীতদাসকে স্বাধীন করার কিংবা ১০ জন বন্দি মানুষকে মুক্ত করার সওয়াব দান করবেন।
(২) আল্লাহ তায়ালা তাকে ১০০ নেকি দান করবেন।
(৩) আল্লাহ তায়ালা তার ১০০ গোনাহ মাফ করবেন।
(৪) ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন।
(৫) ওই দিন আল্লাহর কাছে এ ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না। তবে যে ব্যক্তি এ দোয়াটি ১০০ বারের চেয়েও বেশি পাঠ করবে, তার কথা ভিন্ন।

হাদিসে পাকে এ দোয়াটি সকাল ও বিকেল ১০ বার করে পাঠ করার কথাও এসেছে। যে যত বেশি এ দোয়াটি পাঠ করবে, তার মর্যাদা তত বেশি।

-

যদি কেউ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এ দোয়াটি নিয়মিত ১০০ বার পাঠ করে তবে সে বড় বড় ৫টি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন। দোয়াটি হলো-

لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’ (বুখারি ও মুসলিম)।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্বও তার। প্রশংসা শুধু তারই। তিনিই সব কিছুর সর্বশক্তিমান।

এ দোয়াটি পাঠ করলে আল্লাহ তায়ালা যে ৫টি বড় পুরস্কার দান করবেন তা হলো-

(১) আল্লাহ তায়ালা তাকে ১০ জন গোলাম বা ক্রীতদাসকে স্বাধীন করার কিংবা ১০ জন বন্দি মানুষকে মুক্ত করার সওয়াব দান করবেন।

(২) আল্লাহ তায়ালা তাকে ১০০ নেকি দান করবেন।

(৩) আল্লাহ তায়ালা তার ১০০ গোনাহ মাফ করবেন।

(৪) ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন।

(৫) ওই দিন আল্লাহর কাছে এ ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না। তবে যে ব্যক্তি এ দোয়াটি ১০০ বারের চেয়েও বেশি পাঠ করবে, তার কথা ভিন্ন।

হাদিসে পাকে এ দোয়াটি সকাল ও বিকেল ১০ বার করে পাঠ করার কথাও এসেছে। যে যত বেশি এ দোয়াটি পাঠ করবে, তার মর্যাদা তত বেশি।

-কেএল

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ