বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

আমিরাতে হামলার ‘হুমকি’ ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমিরাতি অঞ্চল থেকে যদি ইরানের ওপর মার্কিন হামলা করা হয়, তাহলে তেহরান বসে থাকবে না বলে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্রের দেশটি।

আজ বুধবার লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডিল ইস্ট আই (এমইই) নিউজের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সেখানে বলা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি হুমকি বার্তা দিয়ে বলেছে যে, আমিরাতি অঞ্চল থেকে যদি তেহরান মার্কিন হামলার শিকার হয়, তাহলে উপসাগরীয় দেশটিতে পাল্টা আক্রমণ করা হবে।

আবুধাবি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে হুমকি দিয়ে এ বার্তা পাঠিয়েছে ইরান। সেখানে এটাও বলা হয়েছে যে, তাদের শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হতাকাণ্ডের জন্য আমিরাত দায়ী।

গত সপ্তাহে তেহরানে ফাখরিজাদেহকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ইসরায়েল জড়িত বলে অভিযোগ ইরানের।

মিডিল ইস্ট আই জানায়, ফাখরিজাদেহের হত্যার নিন্দা জানিয়ে গত রোববার সংযুক্ত আরব আমিরাত একটি বিবৃতি জারি করে। এর কয়েক ঘণ্টা আগে বিন জায়েদের সঙ্গে ইরান সরকারের ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল। ওই সময় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে বলা হয়েছিল যে, এই অঞ্চলে আরো সংঘাত হতে পারে।

এদিকে, বিজ্ঞানী হত্যাকাণ্ডের ঘটনায় ইরান কোনো প্রতিশোধ নিতে পারে, সেই শঙ্কায় ইসরায়েল তাদের দূতাবাস ও কূটনীতিকদের উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ