বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৩০ নভেম্বর) সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল, মেনাকা এবং গাও শহরে অবস্থিত তিন ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। হামলা কারা করেছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মেনাকা শহরের মেয়র নানোট কোটিয়া জানান, সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।

গাও শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেক রকেট হামলা হতে দেখেছেন তিনি।

১০ নভেম্বর উত্তর আফ্রিকারেএক শীর্ষ নেতা বাগ আগ মুসাকে হত্যা করে ফরাসি সেনারা। মালি সেনাবাহিনীর সাবেক এ কর্নেল দেশটির নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনের প্রভাবশালী সদস্য ছিলেন। মালিতে পাঁচ হাজারের বেশি ফরাসি সেনা অবস্থান করছে। দেশটির নিরাপত্তায় কাজ করছে তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ