বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

জেগে উঠেছে কাশ্মিরি যোদ্ধারা, শ্রীনগরে দুই ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মিরি যোদ্ধারা শ্রীনগরে এক হামলায় দু’জন সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, বৃহস্পতিবার শ্রীনগর শহরের শহরতলীতে সেনাবাহিনীর একটি টহল চলাকালীন সময়ে কাশ্মিরি যোদ্ধারা গুলি ছুঁড়েছিল।

সে হামলায় দু’জন সেনা সদস্য গুরুতর আহত হয় ও পরে তারা হাসপাতালে মারা যান বলেও জানান তিনি। পুলিশ ও সৈন্যরা হামলাকারীদের তল্লাশি করে বেড়াচ্ছে। হামলাটি এমন এক সময়ে আসে যখন দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাশ্মীর সামরিক সীমান্তে বরাবরই পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে প্রতিদিনের লড়াই ঘটে আসছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানি সৈন্যরা দক্ষিণ পুঞ্চ জেলার ডি-ফ্যাক্টো সীমান্তে মর্টার দিয়ে ভারতীয় অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায় বলে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১৩ ই নভেম্বর, ভারতীয় ও পাকিস্তানি সেনারা ডি-ফ্যাক্টো সীমান্তের একাধিক স্থানে আর্টিলারি গুলি বিনিময় করায় উভয়পক্ষের নয় জন নাগরিক ও ছয় সেনা নিহত হয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে এক দিনে হতাহতের সংখ্যার দিক দিয়ে এটি সবচেয়ে বেশি ছিল বলে জানা যায়। সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ