বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের ঝটিকা সফর শেষে বাংলাদেশে আসার কথা থাকলেও বাতিল হয়েছে চীনা প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গির ঢাকা সফর।

গতকাল রোববার ঝটিকা সফরে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে যান ওয়েই ফেঙ্গি।

সেখানে দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ফেঙ্গি।

নেপাল সফর শেষে তার বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে ঢাকা সফর বাতিল হয়েছে বলে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে কী কারণে চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণ জানাতে পারেনি সূত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ