বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

করোনা আতঙ্কে শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন ৫২ জন।

সোমবার বিবিসি নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ কারণে আতঙ্কিত বন্দিরা নিরাপত্তা ও জামিনে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি করে।

পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানান, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ করে।

তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দাঙ্গায় আহত অর্ধশতাধিক কয়েদিকে এরই মধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ