বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ওআইসির নতুন মহাসচিব হলেন হুসেইন ইব্রাহিম তাহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ শাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা। তিনি ২০২১ সালের নভেম্বর থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে সর্বসম্মতিক্রমে শনিবার ১২তম মহাসচিব হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন। ওআইসির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিনের মেয়াদ শেষ হলে ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন হুসেইন ইব্রাহিম তাহা।

নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও। হুসেইন ইব্রাহিম তাহা ১৯৫১ সালে শাদের আবেচে শহরে জন্মগ্রহণ করেন। শাদে প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি প্যারিসে ন্যাশনাল ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ও সিভিলাইজেশন ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়াশোনা করেন।

১৯৭৯ সালে তিনি শাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি শাদের রাষ্ট্রদূত হিসেবে ফ্রান্স, পর্তুগাল, তাইওয়ান, গ্রিসে দায়িত্ব পালন করেছেন। সূত্র: আরব নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ