বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>

বান্দরবান লামা উপজেলার পৌর লামামুখ ব্রিজের নিচে গোসল করতে গিয়ে পূজা কর্মকার (৮) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে লামামুখ বাজারের দর্জি শ্রমিক বিমল কর্মকারের মেয়ে।

দীর্ঘ ৭ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে শিশু পূজা কর্মকারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।

পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরে মাতামুহুরী নদীতে পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে গিয়ে সে নদীর পানিতে ডুব দিয়ে আর উঠে নাই। আত্মীয়-স্বজন অনেক খুঁজেও পূজাকে খুঁজে না পেয়ে থানায় জানায়।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার মুহা. সাফায়াত হেসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লামা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল আসলে রাত ৮টার দিকে শিশু পূজা কর্মকারের লাশ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ