বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ফরিদপুরে ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের জেলা-কাউন্সিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: দেশের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গসংগঠন ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের ফরিদপুর জেলা কাউন্সিল আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর (খাবাসপুর মাদরাসা)-এ সকাল ১০টায় কাউন্সিল আয়োজন করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখা।

আয়োজকরা জানিয়েছেন, ‘ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার আলেম-উলামা, বুদ্ধিজীবি, ছাত্র ও যুবকদের অংশগ্রহণে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করেছেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান এবং অর্থ-সম্পাদক মুফতী জাকির হুসাইন কাসেমী।

এছাড়াও জেলা জমিয়তের সভাপতি ও জামিয়া আরাবিয়া শামসুল উলুমের প্রিন্সিপাল মুফতী কামরুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ