বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ঝিনাইদহে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মথুরাপুর গ্রামে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টর চালক টুলু হোসেন (১৯); তিনি ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের হুমায়নের ছেলে এবং মোটরসাইকেল চালক শাকিল হোসেন (২১) ; তিনি একই উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মোটরসাইকেলযোগে শাকিল হরিণাকুণ্ডু থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে চাঁদপুরগামী একটি ট্রাক্টর মথুরাপুর গ্রামের মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে গেলে চালক ট্রাক্টরটির নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহত মোটরসাইকেল চালক শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ