সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ফুলকপির পাকোড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: শীতের সবজি ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে। শীতের সবজির মধ্যে অন্যতম ফুুলকপি। ফুুলকপি রান্না, ভাজি যেমন সুস্বাদু, ফুলিকপির পাকোড়া তেমন জিভে জল এনে দেয়। তাই এবারের রেসিপি ফুলকপির পাকোড়া। আসুন দেখে নেই ফুলকপির পাকোড়ার রেসিপি।

উপকরণ: মাঝারি ফুলকপি ১টি। বেসন ১ কাপ। ময়দা ও চালের গুঁড়া ২ টেবিল-চামচ করে। ১/৪ চা-চামচ কালিজিরা। হলুদ ও মরিচ গুঁড়া আধা চা-চামচ করে। ধনে ও জিরা গুঁড়া আধা চা-চামচ করে। আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে। বেইকিং পাউডার আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া সামান্য। সয়াসস ১ টেবিল-চামচ। ডিম ১টি। ভাজার জন্য তেল।

পদ্ধতি: ফুলকপির ফুল ছোট ছোট করে কেটে নিন। অল্প লবণ দিয়ে ফুলকপি একটু ভাপ দিয়ে নিন। তেল ছাড়া সব উপকরণ নিয়ে তাতে পানি দিয়ে গোলা তৈরি করে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। খেয়াল রাখবেন গোলা যেন খুব পাতলা বা ঘন না হয়।

এবার ফুলকপির ফুল গোলায় চুবিয়ে ডুবো তেলে বাদামি রং করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন, অতিরিক্ত তেল শুষে নেবে। তারপর গরম গরম পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ