শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জামাত সংশ্লিষ্টতার অভিযোগে নিজের অবস্থান পরিষ্কার করলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামাতে ইসলাম সম্পর্কে আমার বক্তব্য সুস্পষ্ট। এর আগেও আমি তাদেরকে নসিহা হিসেবে তাদের মতাদর্শ থেকে ফিরে আসতে বলেছি, এখনও বলবো, তারা যদি দুটি বিষয় সমাধান করেন, তাহলে তাদের সম্পর্কে আমাদের চিন্তাধারণা পাল্টে যাবে।

আজ মঙ্গলবার দুপুরে ফেসবুক লাইভে এসে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের নস মহাসচিব, মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সাহেবজাদা, হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে শুধু আমি নয়,সারা দেশের মানুষ উদ্বিগ্ন। আমারা যেনো সম্মিলিত কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারি। সে বিষয়ে আজ কথা বলবো। তিনি বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের বাধা নিয়ে বলেন, সারা দেশেই ওয়াজ মাহফিলের উপর বাধা বিপত্তি আসছে। প্রতিনিয়তই বাধা আসছে। এর কয়েকটি কারণই আমরা লক্ষ্য করছি। এর মধ্যে বিশেষভাবে করোনার দোহাই দিয়ে মাহফিল স্থগিত করছে প্রশাসন। এরকম কিছু বিষয় আমাদের কাছে আসছে। এছাড়াও ব্যক্তি বিশেষ কিছু মানুষের জন্য প্রশাসন কড়াকড়ি করছেন। এরমধ্যে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কয়েকটি মাহফিলই বাধা দেয়া হয়েছে। আমারও কয়েকটি মাহফিল বন্ধ করার বিষয়ে প্রশসন তৎপর রয়েছে। কিন্তু কী জন্য বন্ধ করছে এর কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। আমার মনে হয়, প্রশাসনে কিছু মানুষ ঠুনকো কিছু অজুহাতে আমাদের উপর বিধি নিষেধ আরোপের ব্যাপারে সোচ্চার রয়েছে। অমূলক ধারণা বলা যাবে না যদি আমরা বলি, যে এটি একটি গভীর ষড়যন্ত্রের বহিপ্রকাশ। ভিতর বাহির মিলিয়ে আমরা একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এগুলো নিয়ে একটু আলোচনা ও প্রর্যালোচনার দাবি রাখে।

আরেকটি বিষয়, আমার রাজনৈতিক অবস্থান, পারিবারিক অবস্থান নিয়ে অনেককে মিথ্যাচারে লিপ্ত দেখতে পাচ্ছি। মনে করি এসব ষড়যন্ত্রের মূল এক জায়গাতেই। এসব বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট করা জরুরি হয়ে পড়েছে।

বর্তমান সময়ের সরকারের মাঝে একটা প্রবণতা আমরা দেখতে পাই, যখনই কাউকে কোনোভাবে হয়রানী করতে চায়, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিছু বাস্তবায়ন করতে চাà