শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘বিএনপি-জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়েছে; তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সব ধরনের রেল ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন পর্যন্ত ১০৭টি রেলস্টেশন বন্ধ রয়েছে। বিএনপি-জামায়াত আর নতুন করে রেল খাতে উন্নয়ন করেনি। বর্তমান সরকার রেল ব্যবস্থাকে তৈরি করছে। এটির সুফল পেতে সময় লাগবে।

রোববার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সেতুটি দু’টি ভাগে নির্মাণকাজ হবে। একটি টাঙ্গাইল অংশে অন্যটি সিরাজগঞ্জ অংশে। ১০০ কিলোমিটার গতিতে সেতুর ওপর দিয়ে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে। আগামী ২০২৪ সালের আগস্টে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপানের আর্থিক সহায়তায় এর নির্মাণ ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেয়া হয় বেশি। আর পৃথিবীর কোনো দেশের রেলই লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

-এএ