শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পুলিশের ৬৮ সদস্য মাদকাসক্ত, ১০ জন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৮ জন পুলিশ সদস্য মাদকাসক্ত হিসেবে প্রমাণ পাওয়া গেছে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তারা এই তালিকায় রয়েছেন।

এ ঘটনায় এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন ১৮ জন সদস্য এবং বরখাস্ত হিসেবে চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে ১০ জনের বিরুদ্ধে এবং ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ২৫ জনের বিরুদ্ধে। মুলতবি দেয়া হয়েছে ৫১ জন সদস্যকে।

আজ রোববার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া যায়। এর মধ্যে এসআই ৭ জন, সার্জেন্ট ১ জন, এএসআই ৫ জন, নায়েক ৫ জন এবং কনস্টেবল ৫০ জন।

এছাড়া মাদক সেবন, বিক্রি, মাদক দিয়ে ফাঁসানো এবং উদ্ধারকৃত মাদক তুলনায় কম দেখিয়ে অর্থ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন পুলিশের আরও ২৯ জন সদস্য। এদের মধ্যে ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন ৬ জন, যাদের মধ্যে ১ জন চাকরিচ্যুত হয়েছেন। এ তালিকায় মাদক বিক্রির সাথে ১০ জন, মাদক সেবনের সাথে ৫ জন, মাদক দিয়ে ফাঁসানো সাথে ১০ জন, উদ্ধারকৃত মাদক তুলনায় কম দেখিয়ে অর্থগ্রহণের অভিযোগে ৪ জন রয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, ডোপ টেস্টে এখন পর্যন্ত মোট অভিযুক্ত পুলিশ সদস্যের সংখ্যা ৬৮ জন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে ৪৩টি। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন ২৫ জনের বিরুদ্ধে। সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে ১৮ জনের বিরুদ্ধে এবং বরখাস্তের চূড়ান্ত আদেশ জারি হয়েছে ১০ জনের বিরুদ্ধে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদক সেবন ও এর কারবারে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারাবাহিক ডোপ টেস্টে সবশেষ ৬৮ জনের ফল পজিটিভ এসেছে। চূড়ান্ত প্রক্রিয়ায় তাদের সবার বিরুদ্ধে পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৬ জন পুলিশ সদস্যকে ডোপ টেস্টের মাধ্যমে চিহ্নিত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

-এটি