শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করল মুক্তিযুদ্ধ মঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিপরিতে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ নির্মাণের কথা বলায় খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতে ইসলামের নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করে। সেখানেই মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। এজন্য জড়িতদের গ্রেপ্তারে আমরা ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এরপরও গ্রেপ্তার না হওয়ায় আমরা শাহবাগ অবরোধ করেছি।

পরে বিকেল ৫টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। পরবর্তীকালে আর কোনো কর্মসূচি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কর্মসূচি গ্রহণ করা হলে আপনাদের জানিয়ে দেয়া হবে।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকের গ্রেফতার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

-এএ