শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আড়াইবাড়ি কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর গোলাম সারোয়ার সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে। আড়াইবাড়ি কামিল মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ পড়া হয়।

আজ শনিবার (২১ নভেম্বর) বাদ মাগরিব হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় তার জানাজার নামাজ।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে করোনায় মারা গেছেন অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী।

মাওলানা গোলাম সারোয়ার সাঈদী প্রখ্যাত আলেম সৈয়দ আজগর আজগর আহমেদের দৌহিত্র। তার পিতা মরহুম পীর গোলাম হাক্কানির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রখ্যাত ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারীর নানা শ্বশুর ছিলেন তিনি।

‘হে যুবক তুমি কি এখনো মসজিদে আসবানা! ঐ দেখো মসজিদের দরজা গুলো বন্ধ হয়ে যাচ্ছে!’ ‘নিজেকে প্রশ্ন করি! আর কয়টা লাশ দেখলে আমরা সচেতন হব? আর কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে আমারা অনেক গুনাহ করে ফেলেছি! এখনও সময় আছে ক্ষমা চাও।’ এমন বেশ কিছু আবেদনময়ী ভিডিও ওয়াজের মাধ্যমে সর্বমহলে আলোচনায় এসেছিলেন তিনি।

এমডব্লিউ/