শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক নতুন উচ্চতা পাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং দুই দেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের কাছে প্রাধান্য পাবে বলেও প্রত্যাশা করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন। ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে নবনির্মিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন শুভেচ্ছা জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা। আওয়ামী লীগ মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই খালেদা জিয়ার সাজা স্থগিত করে মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়, বরং শক্তিশালী বিরোধী দল চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল-জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে।

আওয়ামী লীগ পরমতসহিষ্ণুতায় বিশ্বাসী; তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না বলেও জানান তিনি।

-এএ