সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ভালোবাসার পরীক্ষা: স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা করলো স্বামী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের ঝিকরগাছায়, অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনদের দাবি, ভালোবাসার পরীক্ষা দেয়ার কথা বলে স্ত্রীর গায়ে আগুন দেয় অভিযুক্ত। ভালোবাসার কি নির্মম পরিহাস। আগুণে প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো ভালোবাসার। যশোরের পুতুল রানী দাস। ভালবেসে ১ বছর আগে বিয়ে করেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়ার ঋষিপাড়ার প্রদীপকে। তবে স্বামীর সাথে প্রায় ঝগড়া হতো তার।

মঙ্গলবার রাতেও স্বামীর সাথে কথা কাটাকাটি হয় ৪ মাসের অন্তঃস্বত্বা পুতুলের। এক পর্যায়ে ভালবাসার প্রমাণ চায় প্রদীপ। প্রতিবেশীরা জানায়, স্বামীর কথা রাখতেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেয় পুতুল।

স্বামী ও তার পরিবার জানান, রাগের মাথায় আত্মহত্যা করেছে সে। পুলিশ জানায়, অভিযোগ থাকায় আটক করা হয়েছে প্রদীপকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ