বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

আল্লামা বাবুনগরীরর ইমামতিতে সাতকানিয়া হুজুরের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভির সিরাজ।।

হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে আল্লামা মুফতি গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) রহ. জানাজা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সাতকানিয়ার বাবুনগর প্রাইমারি স্কুলের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হজরতের ভক্ত, মুরিদ ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।

তার ওসিয়ত অনুযায়ী নামাযে জানাযার ইমামতি করেন আল্লামা বাবুনগরী।

জানাজায় উপস্থিত ছিলেন ওমরগণি কলেজের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, পটিয়া মাদরাসার সহকারী পরিচালক আল্লামা উবাইদুল্লাহ হামযা, মেখল হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম আল্লামা নুমান ফয়জী, নাজিরহাট মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী, গরদুয়ারা মাদরাসার পরিচালক আল্লামা ইদরিস, ছমদারপাড়া মাদরাসার পরিচালক আল্লামা আবুল হাসান, জনাব আবু রেজা এম পি, জিরি মাদরাসার পরিচালক আল্লামা খুবাইব, মাদার্শা মাদরাসার পরিচালকসহ অসংখ্য আলিম উলামা এবং ভক্তবৃন্দ।

বাংলাদেশের মুফতিয়ে আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ. এর হাতেগড়া শাগরিদ, মেখল মাদরাসার দীর্ঘ ৩৭ বছরের সাবেক সিনিয়র উস্তাদ হাজারো উলামার শায়খ ও মুরশিদ, মুহিউসুন্নাহ সোমবার রাত ১০:৩০ মিনিটে বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি হার্টের নানা জটিলতায় ভোগছিলেন বলে জানা গেছে।

তিনি মেখল মাদরাসার পর, লালখান বাজার মাদরাসায় ২ বছর, সাতকানিয়া ছমদর পাড়া মাদরাসায় ২ বছর আর সাতকানিয়া দেওদীঘী কাসিমুল উলুম মাদরাসায় ১২ বছর মুহতামিমের দায়িত্ব পালন করেন এবং আজীবন শিক্ষাদীক্ষার পাশাপাশি তাওয়াতে তাবলিগের মেহনতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আর শেষ নি:শ্বাস পর্যন্ত নিজ সন্তানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বায়তুস সালাম মাদরাসা চট্টগ্রামে (২০০৬-২০২০ সাল পর্যন্ত) তা’লিম ও তাযকিয়ার খেদমতে ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাতে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ