বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

খুন, ধর্ষণ ও দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে খেলাফত মজলিসে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: পুলিশী হেফাজতে নিরীহ যুবক রায়হান হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন উধ্বর্গতি ও দেশব্যাপী ধর্ষণ-ব্যভিচারের মহামারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল তিন ঘটিকার সময় নগরীর কোর্ট পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সমাবেশে রায়হান হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণ, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও দেশব্যাপী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবীতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সিলেট জেলার সকল উপজেলায় ব্যাপক গণসংযোগ কর্মসূচী ঘোষণা করেন সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। দাবী না মানলে আগামী ১ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে তিনি সমাবেশে জানান।

সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান ও বায়তুলমাল সম্পাদক প্রিন্সিপাল হাফেজ মাওলানা শিব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা দিলওয়ার হোসাইন, মুফতী মুফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আফজাল হুসাইন কামিল, পশ্চিম জেলা সভাপতি ফখরুল ইসলাম ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হুসাইন জাকির প্রমূখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ