বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

'আল্লামা শফী ও আল্লামা তৈয়ব রহ. কুসংস্কারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সারা জীবন মেহনত করে গেছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল জামেয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস ও মাসিক আত-তাওহীদের সম্পাদক, লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মনীষীদের জীবনাচার ও জীবন কাহিনী মানবজাতির সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে পারলে সমাজ পাপাসক্তি ও অপরাধ থেকে মুক্তি পেতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হালিশহর পতেঙ্গা ওলামা পরিষদ চট্টগ্রামের ব্যবস্থাপনায় স্টিল মিল বাজারস্থ মুনভিউ কমিউনিটি সেন্টারে আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা শাহ তৈয়ব রহ. এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুসলিম উম্মাহর প্রিয় নেতাদ্বয়  সারা জীবন মসজিদ-মাদরাসা, খানকার খেদমত করেছেন। পাশাপাশি ময়দানেও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাদের বর্ণাঢ্য জীবনী আমাদের আগামীর পথচলার সহায়ক হবে বলে আশা করছি।

মাওলানা হারুন আজিজীর সভাপতিত্ব ও মাওলানা মুহাম্মদ ইমদাদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ খোবাইব ও স্থানীয় ওলামায়ে কেরামসহ ধর্মপ্রাণ তৌহিদীজনতা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মরহুম দুই বুজর্গের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ