শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

রোহিঙ্গাদের সংঘর্ষে তিন বছরে নিহত ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নতুন-পুরনো রোহিঙ্গারা বার বার সংঘাতে জড়িয়ে পড়ছে। গত কয়েকদিনের সংঘাতে প্রাণ গেছে প্রায় ৮ জন রোহিঙ্গার। এই সংঘাতে আতংকে রয়েছেন ক্যাম্পে কর্তব্যরত চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজার জেলা প্রশাসক।

রোহিঙ্গারা বলছে, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারের পাশাপাশি নতুন-পুরনো অনেক রোহিঙ্গা দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ছে। যে কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প।

প্রতিদিনই রোহিঙ্গাদের সংঘর্ষে আহত হচ্ছে অনেকে। আর আহতদের চিকিৎসা সেবা কিংবা উন্নত চিকিৎসার জন্য ক্যাম্পে দায়িত্ব পালন করছে সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তারাও। তবে চাকরিরত ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাহীনতার কোন কারণ নেই বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসক।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের আমরা আশ্বস্ত করতে চাই। পুলিশ প্রশাসন আছে, তারা সর্বক্ষণ খোঁজ খবর রাখছে। জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমার মনে হয় স্থানীয় বাসিন্দাদের ভয়ের কিছু নেই। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে সক্রিয় আছে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপ। গেল ৩ বছরে এসব ক্যাম্পে সহিংসতায় প্রাণ ঝরেছে অন্তত ৮০ জন রোহিঙ্গার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ