বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেপরোয়া গতির শামীম এন্টারপ্রাইজ লিঃ এর একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

আজ (৯অক্টোবর) শুক্রবার বেলা ২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে, মাইজবাগ গালাহার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নান্দাইলগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। রিকশাটিকে টেনে কিছু দূর নিয়ে যায় বাস। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক (২০) নিহত হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। এরপর তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাব্বির (১৫) নামে এক যুবক মারা যায়। সে হালুয়াঘাট উপজেলার গাবরকুড়া এলাকার বাসিন্দা ছিলেন। এসময় গুরুতর আহত হন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জয়নাল আবেদীনের ছেলে মাহিন (৮), নরসিংদী জেলার মনোহরদি উপজেলার মো. নাছির মিয়া (৫০) ও নূর ইসলাম (৪৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ