সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ভাষা সাহিত্য-সাংবাদিকতা কোর্সে ভর্তির মেয়াদ বাড়লো এক সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মনের মাধূরী মিশিয়ে লিখতে কে না চায়? মনের ভাব মাতৃভাষায় সুন্দর বাক্যে প্রকাশের ইচ্ছা সবারই আছে।
কিন্তু ভাষা স্বল্পতার ফলে তা হয়ে উঠে না অনেকের।

ভাষাবিদগণ বলে থাকেন সাহিত্য শব্দটির উৎপত্তি ‘সহিত’ থেকে। সহিত মানে ‘সাথে’ বা ‘সঙ্গে’। অর্থাৎ ভাষা সাহিত্যের জন্য কোনো সাহিত্যিকের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই। যুগে যুগে যারা কঠিন সাধনা করে সাহিত্যিক নামে উপাধি পেয়েছেন তারা কারো না কারো সঙ্গলাভে ধন্য হয়েছিলেন।

ভাষাবিজ্ঞানী ড. শহিদুল্লাহ সম্পর্কে বলা হয়, তিনি বিখ্যাত কথা সাহিত্যিক দীনেশ চন্দ্র সেন এর সঙ্গলাভে সাহিত্য চর্চা করেছিলেন। তাই সাহিত্যের জন্য সঙ্গলাভ জরুরি।

লিখতে গেলে ভালো শব্দ খোঁজে পান না। কিংবা গল্পের প্লট তৈরির পর শব্দের অভাবে সে গল্প আর পূর্ণতা পায় না। এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। হ্যাঁ বন্ধুরা! আপনাদের সে অভিযোগ ও অনুযোগ সমূলে দূর করতে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম যৌথ উদ্যোগে আয়োজন করেছে ‘বাংলা ভাষা সাহিত্য ও সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।’

সারাদেশের ছাত্র-শিক্ষকদের ব্যাপক চাহিদা রয়েছে এ কোর্সটির প্রতি। এর আগেও সবার নজর কেড়েছে আওয়ার ইসলামের এমন একাধিক কোর্স। সবার চাহিদার প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলা সাহিত্য কোর্সটির মেয়াদ বাড়িয়েছি আরও কিছুদিন।

আগামী শুক্রবার বেলা ১২.৩০ মিনিটে কোর্সটির উদ্বোধনী ক্লাসে থাকার কথা থাকলেও আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে কোর্সটির মেয়াদ। ক্লাস শুরু হবে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার)।

কোর্সের প্রতিপাদ্য ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’। কোর্সের মেয়াদ: তিন মাস। মোট ক্লাস রয়েছে ২৫টি (প্রতিদিন দু’টি ক্লাস)। স্থান: মাহবুব প্লাজা/ক্যাফে বাগদাদ ভবন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ৬ষ্ঠ তলা, তোপখানা রোড, পল্টন ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

# কী পড়বো কেন পড়বো
# লেখালেখির প্রস্তুতি
# ভাষা বানান ও হাতে-কলমে প্রুফ ও সম্পাদনা
# গদ্যসাহিত্যস প্রবন্ধ-নিবন্ধ

# অনুবাদ সাহিত্য
# ছোটগল্প ও উপন্যাস
# ছড়া-কবিতা
# পাণ্ডুলিপি তৈরি

# সাংবাদিকতা রিপোর্টিং
# আবৃত্তি ও উচ্চারণ
# অনলাইন সাংবাদিকতা
# ফিচাà¦