শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তার সরকার। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে উদীয়মান চাকরির বাজারের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল কো-অপারেশন: অ্যাকশন টুডে ফর ফিউচার জেনারেশন’ শীর্ষক হাই-লেভেল ভার্চ্যুয়াল ইভেন্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে ডিজিটাল সেবার শক্তি কতটা তা কোভিড-১৯ মহামারি দেখিয়ে দিয়েছে। আর সেটা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সব মাধ্যমিক স্কুলে ডিজিটাল একাডেমি ও সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে ডিজিটাল সেবার শক্তি যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বিশ্বে ডিজিটাল বৈষম্যের বিষয়টিও উন্মোচিত হয়েছে। বিশ্বের অর্ধেক মানুষই মৌলিক ইন্টারনেটের সুবিধা পাচ্ছে না। এই বৈষম্য অবশ্যই আমাদের দূর করতে হবে।

ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সহজতর করা এবং নারীর ক্ষমতায়নসহ সমাজ পরিবর্তন করা সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এসডিজি বাস্তবায়ন এবং করোনার বিরুদ্ধে যুদ্ধে এটি সহায়তা করবে।

শেখ হাসিনা বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চাই। আর দিন বদলের এই যাত্রার কেন্দ্রবিন্দুতে আমরা আমাদের তরুণদের রাখতে চাই।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল করার ক্ষেত্রে তার সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১০৩. ৪৮ মিলিয়ন। জনগণকে চেঞ্জ মেকার হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে আমাদের ডিজিটালাইজেশন।

এ সময় শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমরা একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের দিকে তাকিয়ে আছি।

-এএ