শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: পুলিশের মামলায় তদন্তে সিআইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশের করা মামলার তদন্তের ভার পুলিশের অপরাধ বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে।

মামলার তদন্তের দায়িত্ব পেয়ে আজ বৃহস্পতিবার বিকালে সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে

বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জ অফিসের পরিদর্শক বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আমরা তদন্ত কাজ শুরু করেছি। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা ঘটনার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছি।

ঘটনার পর থেকে ছায়া তদন্ত করেছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এবং প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি, তিতাস গ্যাস ও ডিপিডিসির অবহেলাকে দায়ী করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে গত শনিবার মামলা করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ুন কবির।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করে।

-এটি