মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা মাত্র ৫ মাসে হাতে লিখলেন পুরো কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের আল-আজহারের অন্তর্গত একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী “ফাতেমা ইউসুফ আদলি হাসান” উসমান তাহার ক্যালিগ্রাফিতে কুরআন লিখেছেন। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি তিনি মাত্র পাঁচ মাসে লিখেছেন।

মিশরের কানা প্রদেশের ফারতুশ শহরের আল-হাজ সালাম গ্রামের নিবাসী ফাতেমা এ ব্যাপারে “আল ইয়াউম আস সাবেয়” বলেন: আমি অষ্টম শ্রেণীর সাহিত্য বিভাগের শিক্ষার্থী। ১৫ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছি এবং কুরআন হেফজ করার পর মাত্র ৫ মাসে উসমান তাহা বর্ণমালায় কুরআন লিখেছি।

তিনি বলেন পবিত্র কুরআন লেখার উদ্দেশ্য হচ্ছে আয়াতগুলো মুখস্থকরণকে একীভূত করা, আরবি স্ক্রিপ্ট শক্তিশালী করা এবং আমার লিপিটিকে উসমান তাহার ক্যালিগ্রাফির অনুরূপ করার চেষ্টা করা। আমার একটি অনন্য কাজ হিসেবে এটা স্মৃতি হিসেবে থাকবে।

মিশরের এই শিক্ষার্থী আরও বলেন: আমার জীবনে কুরআন লেখার এবং আয়াত মুখস্থ করা একটি গৌরব বিষয়। এ পর্যন্ত বেশ কয়েকটি কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং সেখানে শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ