শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

করোনাকালে ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল গাজীপুরের ৩ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু-কিশোরদের জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে গাজীপুর, কালিয়াকৈরস্থ একটি সংস্থা। যারা টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়েছে, উদ্যোগ ও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেওয়া হয়েছে।

করোনাকালে যখন নির্দিষ্ট পরিমাণ সংখ্যক মুসল্লি ব্যাতিত মসজিদে জামাতে নামায পড়ার সুযোগ ছিলো না। তখন কালিয়াকৈরস্থ রতনপুরে স্থানীয় তরুণদের উদ্যোগে নির্মিত হয় অস্থায়ী একটি নামাজের স্থান। আর সেখানে শিশু-কিশোরদের জামাতে নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করতে নেয়া হয় অভিনব এ উদ্যোগ।

প্রায় দুইমাস আগে কালিয়াকৈর ইসলামী সমাজ কল্যান সংস্থা এ সিদ্ধান্ত নেয়। তাদের এই উদ্যোগ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে দারুণ সাড়া ফেলে।

তারা জামাতের সাথে নিয়মিত নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। ফলে নির্ধারিত দিন শেষে ৩ জন কিশোরকে গত শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে নতুন সাইকেল উপহার দেওয়া হয়। স্থানীয় আলেম মাওলানা জাকির হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যন শফিউদ্দিন সরকার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী বেলাল হোসাইন প্রমূখ।

সীমিত পরিসরে আয়োজিত প্রথম পর্বে ২০ জন শিশু-কিশোর নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ৩ জন টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ে সক্ষম হয়। ফলে তারা সাইকেল উপহার লাভ করে। আর নিবন্ধিতদের মধ্যে যারা নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ আদায় করতে পারেনি, তাদের তাদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ