শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ হচ্ছে রোববার ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৩০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৩ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩০ হাজার ২০৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৬১ হাজার ৯০৪ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৩৫২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, এক লাখ ৮০ হাজার ৮১৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৫৮ লাখ ৬৬ হাজার ২১৪ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬১ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মারা গেছে এক লাখ ১৮ হাজার ৬৪৯ জন।

মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬২ হাজার ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯১৪ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬০ হাজার ৪৭২ জন। আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ