মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসুস্থতার কারণে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় শিনজো অ্যাবে নির্ধারিত সময়ের এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পরার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।

শিনজো অ্যাবে বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিনজো অ্যাবের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে এক বছর তিনদিন আগে দায়িত্ব ছাড়লেন তিনি।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শিনজো অ্যাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ