মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিম জাহানে হিজরি সালের প্রভাব ও প্রয়োজনীয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াছিন নিজামী ইয়ামিন।।

হিজরি ১৪৪১ সন বিদায় নিয়েছে ক'দিন হল। ইতোমধ্যে ১৪৪২ সনের কয়েকটি দিন আমরা অতিবাহিতও করে ফেলেছি। কিন্তু, আমাদের মধ্যে হয়তো অনেকেই জানে না কবে থেকে শুরু হল আবার কবে তা শেষ হবে! অথচ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরি সাল তথা আরবি তারিখ ও চান্দ্রমাসের সাথে সম্পর্কিত। যার ফলে মুসলমানদের হিজরি সনের তারিখ গণনা অপরিহার্য হয়ে উঠে। না হয় ইসলামের বহু ইবাদত ফযিলত ও নেয়ামতের বিশেষদিনগুলো থেকে বঞ্চিত হতে হবে নিশ্চিতভাবেই।

তাছাড়া প্রতিটি জাতির স্বকীয়তা ও আত্ম-পরিচয়ের স্ফুরণ ঘটে, সে জাতির বিকশিত সংস্কৃতি ও তাহজিব তামাদ্দুনের মাধ্যমে। তাই একজন মুসলমান হিসেবে এর গণনা ও মূল্যায়ন একান্তই আবশ্যক।

মৌলিকভাবে হিজরি সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী থেকে ইয়াসরিব তথা মদিনায় হিজরতের সাথে সম্পৃক্ত। তিনি ও তখনকার সময়ে প্রথমসারির মুসলমানগন যখন মক্কার কিছু নিষ্ঠুর নির্দয় অমানুষের অমানবিক অত্যাচার ও নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠলেন, তখন পরম করুনাময় আল্লাহর প্রত্যাদেশে আলোর শহর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। দীর্ঘ সময় অতিবাহিত করা স্বীয় ঘরবাড়ি-বাস্তুভিটা ও চিরচেনা পরিবেশ ও প্রতিবেশ, সবকিছুর মায়া ত্যাগ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু আনহুকে সাথে নিয়ে এক রাতের আঁধারে হিজরত করলেন। এই মুবারকময় হিজরতের ঘটনা আমাদের সকলেই কম-বেশি জানা।

প্রাচীন আরবে সুনির্দিষ্ট কোন সন বা সালের প্রথা প্রচলিত ছিলনা। তাই বিভিন্ন বছরগুলোর নামকরণ করা হতো বিশেষ কোনো ঘটনা বা কর্মকে কেন্দ্র করে। যেমন: _অনুমতির বছর, বিদায়ের বছর, ভূমিকম্পের বছর প্রভৃতি। যখন আমাদের পেয়ারে হাবিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুশীতল ছায়াতলে মানুষকে ডাকতে শুরু করেন, তখন আরবরা ঐ বছরটিকে হস্তিবছর থেকে গণনা শুরু করেন। কিন্তু তারও কোন শুরু বা শৃঙ্খলিত নিয়ম ছিল না। তাই ইসলামি বিধি-বিধান প্রতিপালন এবং পরিকল্পিত একটি সন গণনার প্রয়োজনেই মূলত হিজরি সনের উদ্ভব ঘটে।

তাছাড়া একটি জাতির ইতিহাস-ঐতিহ্য, আচার-অনুষ্ঠান, আমল-আখলাক, জ্ঞান-বিজ্ঞান-বিশ্বাস, খাদ্যাভাস, নীতি-নৈতিকতা, সৌন্দর্যানুভূতি-রুচিবোধ, শিল্প-স্থাপত্য, মনন-অভিব্যক্তি, পরিবেশ-প্রতিবেশ, ধর্ম-কর্ম প্রভৃতি আরো অনেক কিছুর সমন্বয়ে সেই জাতির সাংস্à