শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’ লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ফটিকছড়ির মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে মহেশখালীর সোনাদিয়া চরে তার লাশ পাওয়া যায়।

জানা গেছে, সোনাদিয়ার বোটের পাহারাদার জাকির হোসেন নামের একজন বোট পাহারাদার পাহারা শেষে বাড়ি ফেরার সময় সোনাদিয়ার মগচর পয়েন্ট চরে তিনি লাশটি দেখতে পান।

তিনি জানান, লাশের পরনে একটি সবুজ গেঞ্জি ও একটি সাদা হাফপ্যন্ট ছিল। তার গায়ের রং ছিল শ্যামলা। পরে স্থানীয়রা মহেশখালী থানায় খবর দিলে মাহফুজের লাশ হিসেবে তাকে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানি মিয়াজি বাড়ি এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে এবং মাদরাসা পড়ুয়া ৮ম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজ। সে গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মামাত ভাই ও বন্ধুদের নিয়ে ২৪ জনের একটি দল কক্সবাজার বেড়াতে যায়।

পরে বিকালে তারা সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুরা মিলে সাগরে গোসলে নামলে এক পর্যায়ে ঢেউয়ের টানে মাহফুজ সাগরে তলিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ