শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে মিলল ৪৭ লাখ টাকা ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’

করোনায় মৃত ১৩ তম লাশ দাফন করলো ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ি জেলার খানগন্জ ইউপির রঘুনাতপুর এলাকায় হাজি আবুল হেসেন বিশ্বাস নামে এক লোক করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি তার দাফন কাফন জানাজায় সহায়তা করেছে। এ পর্যন্ত এ ফাউন্ডেশনটি ১৩ জন করোনায় আক্রান্ত মৃতব্যাক্তির লাশ কাফন দাফন সম্পন্ন করেছে।

১৩ আগষ্ট থেকে ফরিদপুরের ২৫০ বেড হসপিটালে চিকিৎসাধীন ছিলো হাজি আবুল হোসেন। ৬ দিন ভর্তি থাকার পর হাজি আবুল হোসেন বিশ্বাস না ফেরার দেশে চলে যান।

১৯ আগষ্ট সকাল ১০:৩০ মিনিটে রঘুনাতপুর কবরস্হানের পাশে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।দাফন কাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন মুহাম্মদ সাগর খান, ও কাজি আজাদ হোসেন প্রমুখ

এতে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন নুরুল ইসলাম,খানগন্জ ইউ:পি চেয়ারম্যান জনাব আতাহার হোসেন তকদির সহ স্হানীয় ব্যক্তি বর্গ
এবং ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি জেলা শাখার টিম প্রধান হাফেজ আব্দুল্লাহ।

এছাড়াও উপস্হিত ছিলেন, ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন রাজবাড়ি জেলার দায়িক্তশীলবৃন্দ হাফেজ মাও মোঃ নুরুল ইসলাম, মাও মোঃ আবু সাঈদ আল কাফি, মোঃ মমিন শেখ, মোঃ আবুল মালেক,মোঃ সানোয়ার,মোঃ দেলোয়ার, মোঃ রাকিবুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ