মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এ বছরের শেষে চীনের ভ্যাকসিন বাজারে আসবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের শেষে বাজারে পাওয়া যাবে চীনের তৈরি করোনা ভ্যাকসিন। এমনটাই দাবি করেছেন, দেশটির রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংজেন। চীনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্রকে তিনি কথা জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনটির দুটি ডোজের দাম হবে এক হাজার ইউয়ান বা ১৪০ ডলারের চেয়ে কম। ২৮ দিনের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হবে।

লিউ জিংজেন আরো বলেন, করোনার প্রতিষেধক তৈরি হলে প্রথমেই দেশের বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের দেয়া দরকার। চীনের ১৪০ কোটি মানুষের সবাইকেই এই ভ্যাকসিন গ্রহণ করতে হবে না বলেও জানান তিনি।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল সফল হলে সেটি প্রস্তুত করে সব নাগরিককে বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ