শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’ নেপালের বন্যার্তদের পাশে জমিয়তনেতা রায়হান ও ছাত্রনেতা জামিল চাঁদপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

আল আযহারে এবারও শীর্ষে বাংলাদেশি ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল আযহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশি ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের আওতাধীন HSC ও SSC (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় বাংলাদেশি ছাত্ররা এ সাফল্য অর্জন করেন।

জানা যায়, এবার আল আযহার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন الشهادة الثانوية/HSC (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকার প্রথম দশের তিন জনই বাংলাদেশি ছাত্র। তারা ১০৫ টি দেশের ছাত্রদের সাথে পরীক্ষা দিয়ে এ সাফল্য লাভ করেছেন।

মেধা তালিকায় থাকা ছাত্ররা হলেন, মুহাম্মাদ জাওয়াদ আহমাদ সৌরভ (প্রথম স্থান), নাঈম নাজির বিন নাজিরুল ইসলাম (দ্বিতীয়) ও উসামা বিন শফিক (দশম) স্থান অধিকারী।

আর الشهادة الإعدادية/SSC (মাধ্যমিক পরীক্ষায়) সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের দুই জনই বাংলাদেশি ছাত্র। তারা হলেন, আরমান কবির (৫ম) ও শায়খ আব্দুল আহাদ (৬ষষ্ঠ) তম স্থান অধিকারী।

এমডব্লিউ/