বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যুতে সুলাইমান নোমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া সিরাজীয়া ভাদুঘর মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর ) এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসার শাইখুল হাদিস, আল্লামা সোলাইমান নোমানী।

শোকবার্তায় তিনি বলেন, বড় হজুর রহ. ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বাংলাদেশের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রান মানুষের মাথার মুকুট। তার পিতা ছিলেন বাংলার কুতুব আল্লামা সিরাজুল হক বড় হুজুর রহ.। জীবনের সিংহভাগ তিনি হাদিসের খেদমত করে গেছেন। তার ইন্তেকালে আধ্যাত্মিক জগতে এক বিশাল বিয়োগের সৃষ্টি হলো। তার বিয়োগে বাংলাদেশের আলেমসমাজ একজন অভিভাবক হারালেন। আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ