সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বিশ্বে করোনায় আবারো বেড়েছে প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও গত তিন দিনে করোনায় আবারো প্রাণহানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। একদিনে করোনায় সর্বোচ্চ ৯৪০ জন নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪২ হাজারের বেশি মানুষের। ৬১ হাজার নতুন শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে ২০ লাখ ৮৬ হাজার। ধুঁকছে লাতিন আমেরিকা। কলম্বিয়া, চিলি, পেরুতে বাড়ছে মৃত্যু। মেক্সিকোয়া প্রাণহানি ছাড়িয়েছে ৫০ হাজার।

ইউরোপের ইতালিতে আবার বেড়েছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৫২ জন। এর মধ্যে ভেনেটো অঞ্চলেই আক্রান্ত ১৮২ জন। বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ২২ হাজারের বেশি। শনাক্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ছাড়িয়েছে।

দেশে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৩৩৩ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৮৫১ জন করোনা রোগী। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ