মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আজ (৭আগস্ট) শুক্রবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ পাছপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুক্তাগাছা উপজেলার বাদিকলমহনা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের স্ত্রী হামিদা বেগম (৩৫) বাবার বাড়ি নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন। স্বামী-স্ত্রী ছাড়াও শ্বাশুড়ি আমিরুন নেসা, ও ৫ বছর বয়সী মেয়ে ফারজানা সাথে ছিলো। সিএনজি চালিত অটোরিকশা দুপুর আড়াইটার দিকে মাইজবাগের পাছপাড়া এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামিদা বেগমের। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে অন্যরা কেউ গুরুতর আহত হননি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেসুর রহমান আকন্দ বলেন, পরিবারের লোকজনের সাথে বাবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এমডব্লিউ/